![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১২:২০ পি.এম
আইয়ুব শাহ কোরেশি মাজারে আজ বার্ষিক ওরশ
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের কোনাপাড়ায় আইয়ুব শাহ কোরেশি মাজারে আজ বার্ষিক ওরশ মোবারক।
প্রতি বছর একই দিনে এই বার্ষিক ওরশ পালন করা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। উক্ত অনুষ্ঠানে দেশ বরণ্য বাউল শিল্পীগণ গান পরিবেশন করেন এবং এর পাশাপাশি স্থানীয় শিল্পীরাও তাদের মতো করে বাউল গানের আসর করে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।
উল্লেখ্য যে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম রাতে এই বার্ষিক ওরশ পালন হয়ে থাকে স্থানীয় ভাষায় এই রাতকে ভুলাভুলি রাত বলে আখ্যায়িত করা হয়।
এই বার্ষিক ওরশে জগন্নাথপুর উপজেলার মানুষ ছাড়াও বিভিন্ন উপজেলার গান পিপাসিত বহু মানুষের সমাগম হয়।
উক্ত অনুষ্ঠানে মাজারের খাদেম জনাব আব্দুন নুর শিশু দেশের সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন - আপনারা সবাই মাজারে এই বার্ষিক ওরশ মোবারক দেখতে আসবেন। আপনাদের জন্য আমরা এই অনুষ্ঠান এতো পরিশ্রম করে পরিচালনা করে আসছি যাতে আপনারা এখানে এসে মাজার জিয়ারত করে এবং বাউল গানের আসর থেকে দেশ বরণ্য বাউল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করে মনের তৃপ্তি মেটাতে পারেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.