আজ চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস ৫ই আগস্ট ১৯৭১”

১৯৭১ সালের এই দিনটি চুয়াডাঙ্গার মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক ও স্মরণীয় দিন।
১৯৭১ সালের ৩ আগস্ট গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দামুড়হুদা উপজেলার জয়পুর গ্রামের শেল্টার ক্যাম্প থেকে পাকবাহিনীর উপর হামলার পরিকল্পনা করেন। ৫ আগস্ট সকালে পাক হানাদার বাহিনী ও তার দোসরদের ফাঁদে পড়ে দামুড়হুদার বাগোয়ান মাঠে, নাটুদহ ক্যাম্পের পাকসেনাদের অ্যাম্বুশের মধ্যে পড়ে যান তারা।
প্রায় আড়াই ঘন্টা ব্যাপী সম্মুখ যুদ্ধে ৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
শহীদ ৮ বীর:
হাসান জামান, সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন ও আফাজ উদ্দীন।
যুদ্ধের পর জগন্নাথপুর গ্রামের স্থানীয়রা রাস্তার পাশে দুটি কবরে ৪ জন করে ৮ জনের মরদেহ দাফন করেন। পরে এই স্থানটির নাম হয় “আটকবর”
১৯৯৮ সালে সেখানে আট কবর স্মৃতিসৌধ স্থাপন করা হয়।
প্রতিবছরের ন্যায় আজ ৫ই আগস্ট বুধবার সকালে শুরুতেই চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসক, দামুড়হুদা উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার,  মূল কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খাজা আবু হাসনাত, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক শরিফুজ্জামান শরীফ মুক্তিযুদ্ধের সমাধিতে পুষ্পস্থাবক অর্পণ করে
দোয়া ও আলোচনার মাধ্যমে শহীদ দিবসটি পালন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন