
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় আত্রাই থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিম আত্রাই উপজেলার পতিসর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোছাঃ মিথিলা খাতুন (১৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি পতিসর গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী। পরে তাঁর হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, আত্রাই থানার অপর এক অভিযানে উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত মানিকুল্লার ছেলে মোঃ মাসুদ রানা (৫০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।



