![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৫৭ এ.এম
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ।
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (০৮ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের সঠিক চর্চার মাধ্যমে বেকারত্ব দূর ও গ্রামীণ অর্থনীতি গতিশীল করা সম্ভব। সরকার সমবায় খাত ও সমবায়ীদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমবায়ের চেতনায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন আহমেদ। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.