আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আবদুল জলিল (চকলেট)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. তসলিম উদ্দিন সাথীদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক জনাব মো. আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জনাব মো. কামরুল হাসান সাগর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোঃ মনোয়ার হোসেন লোটাস।
আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মো. খোরশেদ আলম এবং যুগ্ম-আহ্বায়ক জনাব মো. আশরাফুল ইসলাম লিটন-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




