
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই-রাণীনগর- নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানাধীন পুলিশ পোষ্টে ইং ১৫/১০/২৬ তারিখ রাতে বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়।ঐ দিন রাতে অফিসার ইনচার্জ আত্রাই থানার তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২৩.৩৫ ঘটিকায় চার্জার অটো চেক করার সময় সন্দেহজনক মনে হওয়ায় অটো চার্জার ও চালককে আটক করিয়া জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অটোচালক (চোর) মো:নাসির উদ্দিন সাগর (৩১) পিতা মো: ইব্রাহিম হোসেন জাকির গ্রাম তে বাড়িয়া থানা জেলা নাটোর স্বীকার করে সে ইং ১৫/১০/২৬তারিখ বিকাল অনুমান ০৫.৪০এত ঘটিকায় উক্ত অটো চার্জার গাড়িটি নাটোর মাদ্রাসা মোড় হতে ২/৩অজ্ঞাতনামা ব্যক্তির সহতায় চুরি করিয়া নিয়ে আসিয়াছে এবং সে অটো চার্জার নিয়ে পালিয়ে যাচ্ছে।
পরবর্তীতে উল্লেখিত গাড়িটির মালিক মো:লালু মিয়া পিতা আশরাফ হোসেন গ্রাম নারায়ণকান্দি থানা ও জেলা নাটোর কে সংবাদ দিলে আত্রাই থানায় আসে এবং গাড়িটি দেখিয়া নিজের গাড়ি চিনিতে পারে। গাড়ির মালিক বাদী হয়ে আত্রাই থানায় এজাহার দায়ের করিলে আত্রাই থানার মামলা নং ১৩ তারিখ ১৬/১০/২৬ ধারা ৩৭৯/ ৪১১ পেনাল কোড রুজু হয়। উল্লেখ্য যে নওগাঁ -রানীনগর- আত্রাই- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং রাত্রিকালীন কয়েকটি চেকপোস্ট কাজ করছে।





