আদমদিঘী উপজেলা ও সান্তাহার পৌরসভায় চলছে জমজমাট মাদক ব্যবসা

দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা বাহিনীর কম তৎপরতায় আদমদীঘি উপজেলা  ও সান্তাহার পৌরসভাসহ নয় ওয়ার্ড গ্রামাঞ্চলে ব্যাপক হারে মাদকদ্রব্য কেনা-বেচা ও সেবন ছড়িয়ে পড়ছে।আইনশৃংখলা বাহিনীর তৎপরতা না থাকার সুযোগে পেশাদার মাদক ব্যবসায়ী অধিক লাভের আশায় বিক্রি ও সেবনের উদ্দেশ্যে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা,টেপেন্ডা নেশার ইনজেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্য আদমদীঘি উপজেলা ও নওগাঁ বোয়ালিয়া ইউনিয়ন এ নিয়ে এসে বিক্রয় করতেছে।বিভিন্ন সূত্র জানা যায় যে, দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিভাগ আগের মতো কর্ম তৎপরতা চালাচ্ছেন । এতে পেশাদার মাদক কারবারিরা অধিক লাভে বিক্রির আশায় দেশের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূল্যে কিনে ট্রেন,সিএনজি, মোটরসাইকেল,বাসযোগে নিয়ে আসছে।সেখানে অভিনব কায়দায় মাদক কারবারি ও তাদের আশ্রয় দাতাদের বাসায় রেখে কিছু অংশ সান্তাহার নতুন বাজার,চা বাগান,মালশোন,হারবি স্কুল বস্তি,ও সান্তাহার ইউনিয়ান,পশ্চিম ঢাকার রোড,মুরইল বাজার, তালশন, ডহরপুর, শিবপুর, কুসুম্বী, চাঁপাপুর বাজার আলু হাট, কুন্দগ্রাম,ছাতিয়ানগ্রাম,বিহিগ্রাম, সালগ্রাম, গ্রামাঞ্চলে পাইকারী ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ হচ্ছে জমজমাট ব্যবসা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদক ব্যবসায়ী বলেন,সান্তাহার পুলিশ ফাঁড়ি আইন-শৃঙ্খলার জনবল কম হুয়াই  তৎপরতা না থাকার সুযোগে অধিক লাভের আশায় তারা মাদক ব্যবসার প্রসার বাড়িয়েছেন। এদিকে উপজেলার  মাদকদ্রব্য ছড়িয়ে পড়ায় অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।স্কুল কলেজ গামী কিশোর ও যুবকরা মাদকের এই ভয়াবহতায় জড়িয়ে পড়ছে। কয়েক মাস যাবত মাদক বিরোধী অভিযান প্রায় বন্ধ থাকায় তারা কৌশল পরিবর্তন করে নতুন অচেনা কিছু মাদক ব্যবসায়ীর মাধ্যমে শহরে ও গ্রামাঞ্চলে ছড়াচ্ছে এই কারবার।

আদমদীঘি থানায় বর্তমান অফিসার ইনচার্জ মো, কামরুজ্জামান মিয়া বলেন আদমদীঘি উপজেলায় মাদক বিষয়ের জিরো টলারেন্স জারি করছি অভিযান শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন