![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১১:২৩ এ.এম
আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দিয়েছে আদমদীঘি দলিল লেখক সমিতি। সোমবার (৩ আগস্ট) বেলা ১২টায় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আনোয়ার হোসাইন এবং বিএনপি নেতা মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দলিল লেখক আতোয়ার হোসেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.