আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে ইসলামি ছাত্র আন্দোলনের সংবর্ধন

বিশ্বের ১৩৩টি দেশের হাফেজদের পেছনে ফেলে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বাউফলের কৃতি সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে আজ শনিবার সকালে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে *ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখা*।
সকাল ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানে বাউফলের ওলামা-তলাবা ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রধান মেহমান মাওলানা নজরুল ইসলামের বক্তব্য
অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাউফলের কৃতি সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশিষ্ট নেতা ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী *মাওলানা মোঃ নজরুল ইসলাম*।
তিনি বলেন, “হাফেজ নুরুদ্দিন জাকারিয়া প্রমাণ করেছে বাউফলের মাটি কুরআনের মাটি। তার এই বিশ্বজয় শুধু তার একার নয়, এটা সমগ্র বাউফলবাসীর গর্ব।
আমি সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, কুরআনের এই খাদেমদের পাশে দাঁড়ান। তাদেরকে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিন। তাহলেই বাউফল থেকে আগামীতে আরও বিশ্বজয়ী বের হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি ঘরে ঘরে একজন করে হাফেজ গড়ে উঠুক। কুরআন শিক্ষার জন্য বাউফলে একটি আন্তর্জাতিক মানের মাদরাসা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।”
অন্যান্য অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজারো হাফেজের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব।
বিশেষ মেহমান ছিলেন বিশ্বজয়ী হাফেজ *কারী আবু রায়হান*।
উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি; মুফতী আব্দুল মালেক আনোয়ারী; মাওলানা এইচ এম নুরুল আমিন; খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান; মাওলানা সিরাজুল ইসলাম; মাওলানা আবুল বাশার; মুফতি খালেদ সাইফুল্লাহ; মাওলানা আহমদ হোসাইন মারুফ; মোঃ আল ইমরান সহ উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আপত্তি শুনানির আগেই খালিদের ১ কোটি ৩১ লক্ষ টাকার চেক প্রদান – ৬০ লাখ টাকা ঘুষ গ্রহন- অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার প্রধান অফিস