![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৫:৪৩ এ.এম
আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কেদারনগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন—কেদারনগর গ্রামের আলী হোসেন ওরফে পান্না (৪২), আব্দুর রাজ্জাক (৫০) ও সাজিম (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, কেদারনগর গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। অভিযানকালে আলী হোসেনের বসতবাড়ির একটি কক্ষ থেকে তল্লাশি চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে অবৈধ ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.