ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর লালপুর (কান্দিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম আশুগঞ্জ থানাধীন চর লালপুর (কান্দিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানকালে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫,৬০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মোঃ মহসিন মিয়ার বিরুদ্ধে পূর্বে ০৫টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
আটককৃতের পরিচয়:
মোঃ মহসিন মিয়া
পিতা: মৃত উবায়দুল হক
মাতা: মৃত সালেহা বেগম
ঠিকানা: চর লালপুর (কান্দিপাড়া), থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




