ইমন হোসেন এর উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয় এর এসএসসি শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, অ্যাডমিট কার্ড কভারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষার সফলতা কামনা করে শুভকামনা জানানো হয়।
এ সময় ইমন হোসেন বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ছোট এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফলের মাধ্যমে পরিবার, বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনে—সেই প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন