প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১২:২৯ পি.এম
ইয়াবাসহ ১ মাদক কারবারি ও ২ মাদক সেবী গ্রেফতার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২৩ আগস্ট ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একই অভিযানে দুইজন মাদক সেবীকেও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.