ইয়াবা ও বিলাতি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও বিলাতি মদসহ মোহাম্মদ ইউছুফ কানন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে ডিএনসি ফেনীর একটি অভিযানিক দল দাগনভূঞা থানার সামনে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকার ‘জমান টাওয়ার’ নামক ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই ভবনের পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতঘর তল্লাশি করে ২০ পিস ইয়াবা এবং ৬ বোতল (প্রতিটি ৭৫০ মিলিলিটার) বিদেশি বিলাতি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিলাতি মদের মোট পরিমাণ ৪.৫ লিটার।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইউছুফ কানন দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়া এলাকার আবদুল লতিফ হাজী বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি বর্তমানে উদরাজপুরের জমান টাওয়ারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইউছুফ দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফেনী ডিএনসির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১২ অক্টোবর ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকার সামগ্রিক