ঈদ ঘিরে দিনাজপুর শহরে কেনাকাটার উৎসব

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে দিনাজপুর শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে শহরের বিভিন্ন মার্কেট, শোরুম ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা।
শুক্রবার রাতে শহরের রেইনবো সুপার মার্কেট, উত্তরা মার্কেট, গুলশান মার্কেট, লুৎফুন্নেছা টাওয়ার, জাবেদ সুপার মার্কেট ও মালদহপট্টি এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে দিনাজপুরে দেশের স্বনামধন্য ব্র্যান্ড আরং ও ইনফিনিটির শোরুম চালু হওয়ায় ক্রেতাদের মধ্যে নতুন উৎসাহ দেখা গেছে। ফলে এসব ব্র্যান্ডের পোশাক কিনতে এখন আর ঢাকায় যেতে হচ্ছে না বলে জানান ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর ঈদকে ঘিরে বেচাকেনা ভালো হচ্ছে। চাঁদরাত পর্যন্ত ক্রেতাদের এমন ভিড় অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন