ঈশ্বরগঞ্জে অবৈধ সার মজুদ:৩৫ হাজার টাকা জরিমানা ও ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত সার: ভাই ভাই ট্রেডার্সের গোডাউন থেকে মোট ৬৩৬ বস্তা সার জব্দ করা হয় (ইউরিয়া ৩৯১ বস্তা, ডিএপি ১৬০ বস্তা এবং এমওপি ৮৫ বস্তা)।
 উদ্ধারকৃত সার পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় মূল ডিলার শামছুল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যবসায়ীর নাম প্রতিষ্ঠানের নাম অপরাধ দেওয়া শাস্তি
নুর এ আলম ভাই ভাই ট্রেডার্স সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী অবৈধ সার মজুদ ১ মাসের কারাদণ্ড ও ৩০,০০০ টাকা জরিমানা
শ্যামল চন্দ্র সাহা খুচরা সার ব্যবসায়ী সারের বৈধ কাগজপত্র প্রদানে ব্যর্থতা ৫,০০০ টাকা জরিমানা
প্রশাসনের বক্তব্য
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান।
ইউএনও সানজিদা রহমান জানান, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি নবা অবৈধভাবে সার মজুদের সুযোগ নেই। জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন