ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কেক কেটে চতুর্থ বর্ষে পদার্পণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
পরে প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক, সহ-সভাপতি এস এইচ কাইয়ুম ও ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক শুভ, কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব ও মো. ইসহাক মিয়া, সদস্য মো. মিজানুর রহমান মানিক,ফয়সাল আহমেদ শাকিল,আব্দুল্লাহ আল নোমান এবং মো. মেহেদী হাসান।এসময় উপস্থিত সকল সদস্য একে অপরকে শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘোড়াঘাট পৌরসভার শর্মী মেডিকেল স্টোরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায়

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে ভুয়া