ঈশ্বরদীতে কয়েক দিনের মধ্য বোম্বে লিচু উঠতে শুরু করবে লাভের আশায় কৃষকেরা

পাবনার ঈশ্বরদীতে পুরোপুরি জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন লিচু আড়ৎদারা বলেন, আর কয়েক দিনের মধ্যেই দেশীয় লিচুর পাশাপাশি বাজারে বোম্বে লিচু উঠতে শুরু করবে। তখন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসবেন এবং প্রতিবছরের মতো শিমুলতলা লিচু বাজার জমজমাট হয়ে উঠবে।
স্থানীয় লিচু চাষি সুলতান মাহমুদ জানান, তার বেশ কয়েকটি লিচুর বাগান রয়েছে। বাগানে আগাম দেশীয় জাতের পাশাপাশি বোম্বে লিচুও রয়েছে। তিনি বলেন, দেশীয় লিচু ইতোমধ্যে পাকতে শুরু করেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর মান খুব ভালো হয়েছে। ফলনও গত বছরের তুলনায় বেশি হওয়ায় দাম কিছুটা কম থাকতে পারে। তিনি আরও বলেন, বর্তমান আবহাওয়া অব্যাহত থাকলে লিচুর ফলন বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। কৃষকরা ভালো ফলন পেয়ে লাভবান হবেন বলে আশা করছি।
অন্যদিকে লিচু চাষি রিয়াজুল ইসলাম জুয়েল জানান, প্রতি বছরের মতো এবারও তিনি কয়েকটি লিচু বাগান কিনেছেন। তিনি বলেন, এবার গাছে প্রচুর লিচু এসেছে। আবহাওয়াও ভালো থাকায় ফলন অনেক ভালো হয়েছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে কৃষকরা ভালো দামে লিচু বিক্রি করতে পারবেন।
ঈশ্বরদীর শিমুলতলা লিচু বাজার শুধু একটি বেচাকেনার স্থান নয়, এটি এ অঞ্চলের অর্থনীতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মৌসুমের শুরুতেই লিচুর সুবাসে মুখর হয়ে উঠেছে বাজার এলাকা। এখন শুধু অপেক্ষা পালা পুরো মৌসুমজুড়ে জমজমাট  কৃষকদের হাসিমুখ দেখার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক