
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পূর্বের মামলারসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর ২০২৬) পরিচালিত অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি এবং পূর্বের মামলায় ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া রিমান্ড শেষে আরও ৩ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সব মিলিয়ে উখিয়া থানা পুলিশের অভিযানে ও আইনগত প্রক্রিয়ায় সর্বমোট ৭ জন আসামিকে গ্রেফতার/আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




