উখিয়ায় বনবিভাগের অভিযান: পাহাড়ি মাটিসহ ডাম্পার জব্দ, আটক ১

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি মাটি পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে উখিয়া বনবিভাগ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
 উখিয়া রেঞ্জের হলদিয়া পালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় আবু তাহের শিকদারের বাড়ি থেকে পাহাড়ি মাটিসহ ডাম্পারটি জব্দ করা হয়। অভিযানে একজন আসামিকেও আটক করে বনবিভাগের অভিযান পরিচালনাকারী দল।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন হলদিয়া পালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পাহাড় কাটা ও পাহাড়ি মাটি অবৈধভাবে পরিবহন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বনবিভাগের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বনসম্পদ ও পাহাড় রক্ষায় অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন