উত্তাপ ছড়াচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুর হাট: কাঁচা মরিচ ৩৮০, বেগুন ১২০

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের নতুন বাজারে গিয়ে ক্রেতাসাধারণের চোখেমুখে কেবলই দুশ্চিন্তার ছাপ দেখা গেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দাম। বাজারে কোনো সুখবর তো নেই-ই, বরং কাঁচাবাজারের আগুনে পুড়ছে নিম্ন ও মধ্যবিত্তের পকেট।

​সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে নিত্যদিনের অতিপ্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচ। নতুন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আকাশছোঁয়া ৩৮০ টাকায়। ঝালের এমন অগ্নিমূল্যে হাত দিতেই ভয় পাচ্ছেন সাধারণ ক্রেতারা।

​একইভাবে সাধারণ তরকারি হিসেবে পরিচিত বেগুনের দামও এখন সাধারণের নাগালের বাইরে। বাজারে কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া অন্যান্য সবজির দামও উর্ধ্বমুখী ​দুম্বা(সবজি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ​ডিম (ফার্মের মুরগি) প্রতি হালি (৪ পিস) বিক্রি হচ্ছে ৪৮ টাকায়

​হাটে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিনের খাদ্যতালিকার দরকারী পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সংসার চালানো দায় হয়ে পড়ে। আয়ের সাথে ব্যয়ের কোনো সংগতি থাকছে না।

​অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণেই তাদেরকে বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।

​স্থানীয়রা নিয়মিত বাজার মনিটরিং এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাছাইয়ে ভর্তির সুযোগ মিলেনি, ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল শিক্ষার্থী

ভারতের অন্যতম প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-কানপুরে (আইআইটি-কানপুর)

কুয়াকাটায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ভোগদখলীয় জমি ও দলীয় কার্যালয় ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী তাঁর ভোগদখলীয় জমি,

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা