কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর  ইউনিয়ন পর্যায়ের  জনসেবায়  স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ বাবলু মিয়া।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি  দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  সেবা সহজীকরণ, হয়রানি কমানো সহ বিভিন্ন  কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন বলে জানিয়েছেন সেবা গ্রহন কারী গন। দুর্গাপুর  ইউনিয়ন পরিষদ  অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের সকল সরকার কর্তৃক বিভিন্ন সেবায় দালাল নির্ভরতা অনিয়ম দুর্নীতি কমাতে নিয়মিত তদারকি জোরদার করেছেন দুর্গাপুর  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া ।
ইউনিয়ন পর্যায়ের সামাজিক নিরপত্তার বিভিন্ন ভাতা ভোগী গনের  ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্যন্য ভুমিকা গ্রহন করেছেন।
এরই ধারাবাহিকতায় দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া  বলেন, এই ৪নং ওয়ার্ডে কিছু কুচক্রী মহল নিজের স্বার্থসিদ্ধীর জন্য অবৈধ কাজের সুপারীশ ও দালাল নির্ভরশীলতা কমানো তথা তাদের অবৈধ কাজের  আনাগোনা ও আসা যাওয়া বন্ধের জন্য নিয়মিত নিজেই সকল প্রকার ইউনিয়নের কাজ সরকারী  নিয়ম নীতি অনুসরন করে বাস্তবায়নের   ফলে, আমার বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসুচী চাল আত্মসাৎ এর অভিযোগ এনে সুষ্ট তদন্ত চেয়ে গত ১৬ নভেম্বর ২০২৬ইং উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে  আবেদন সহ স্থানীয় বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম  সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্য বান্ধর কর্মসুচী চাল গত সাড়ে তিন বৎসর ধরে  আত্মসাৎ এর অভিযোগ শিরোনামে  প্রকাশ করা হয়।
স্থানীয় অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় উক্ত সংবাদ গুলি আমার দৃষ্টি গোচর হওয়ায়, আমি মনে করি, সামাজিক ভাবে  ঐ কুচক্রী মহল তাদের স্বার্থ হাচিল করতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্যা, বানায়াট ও ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোনিত মিথ্যা সংবাদ পরিবেশন করিয়াছেন, যাহা সামাজিক ও প্রতিষ্ঠানিক ভাবে আমার  মান সম্মানের ক্ষতি করা হয়েছে, আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে মোঃ আবুল খায়ের রুহুল্ল্যা সাজু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, হারুন অর রশিদ ও মোঃ মিজানুর রহমান এর সহিত আলাপ কালে জানা যায় যে, ইউনিয়নের সরকার কর্তৃক বিভিন্ন সেবায় দালাল নির্ভরতা অনিয়ম দুর্নীতি কমাতে নিয়মিত তদারকি করেন, সরকার কর্তৃক কোন প্রনোদনা গরীব ও অহায় দের জন্য বরাদ্দ হলে তা দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ বাবলু মিয়া  নিজেই গ্রামে বাড়ী বাড়ী গিয়ে বাস্তব অবস্থার ভিত্তিতে বিতরন করেন বিশেষ করে সামাজিক সুরক্ষা ভাতা গুলি নিজেই দায়িত্ব নিয়ে অগ্রাধীকার ভিত্তিতে বিতরন করেন। এতে  করে এলাকার দালাল ও সুবিধা ভোগী গনের কাছে তিনি অপ্রীয় হয়ে উঠেন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনের সহায়তায় নিয়মিত তদারকির মাধ্যমে  শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। এসব কার্যক্রমে স্থানীয় ইউনিয়ন প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
সেবা প্রত্যাশী গন জানান, আগের তুলনায় বর্তমানে ইউনিয়ন পরিষদ অফিসে কাজ করতে এসে হয়রানি অনেক কমেছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করলে সময়মতো সেবা নিশ্চিত হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে।
তিনি আরও বলেন আমি চাই, প্রতিটি সেবা গ্রহণকারী সরকারি সেবার নিয়ম ও প্রক্রিয়া শিখুক এবং আমাদের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি ও আস্থার প্রতীক হয়ে উঠুক। আমাদের লক্ষ্য হলো বৃহৎ উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন   একটি উদাহরণস্বরূপ সুশৃঙ্খল, জনবান্ধব ও প্রশংসনীয় ইউনিয়ন  হিসেবে প্রতিষ্ঠা করা।