
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌর শহরের মেজবান হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে থেকে জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালিটি মেজবান হোটেলের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়৷ এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চের সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক খাজা মঈনুদ্দিনের সভাপতিত্বে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আজমল হোসন, উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ফরমান আলী, শাহজাহাদপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ কাজল হোসেন, তাড়াশ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক আবদুর রশিদ বকুল সহ আরো অনেকে।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

