উল্লাপাড়ায় ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিক্ষোভ করেছে গ্রাহকেরা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ অফিসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা নানা স্লোগান দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম)-এর পদত্যাগ দাবি করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা একত্রিত হয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিলে অস্বাভাবিকভাবে অতিরিক্ত টাকা যোগ হয়েছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অতিরিক্ত বিলের বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের দাবি জানান তারা।
এ সময় ভুক্তভোগী গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সমস্যার দ্রুত সমাধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করলেও অনেক গ্রাহকের নামে অস্বাভাবিক পরিমাণ বিল দেওয়া হয়েছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
অবস্থান কর্মসূচি থেকে তারা অতিরিক্ত বিল প্রত্যাহার, বিলের সঠিক তদন্ত এবং গ্রাহক হয়রানি বন্ধের পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দুই তিনজন মিটার রিডার সঠিকভাবে বিগত মাসের রিডিং না আনার ফলে এ মাসের রিডিং যা আনছে তা অতিরিক্ত যার ফলে বিল বেশি এসেছে। তিনি আরো জানান, যারা এ দায়িত্ব অবহেলা করেছে তাদের সাময়িক বরখাস্ত করা হবে। আর যাদের অতিরিক্ত বিল এসেছে তাদের বিল তাৎক্ষণিক সমন্বয় করে দিয়েছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

FS Casino reunește contul de joc, catalogul de cazino, secțiunea