উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪৫) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে শ্যামলীপাড়া-মোহনপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পশ্চিমপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোশাররফ হোসেন সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রিয় শিক্ষককে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

All about spinshark

Understanding the Spinshark: A Comprehensive Guide What is Spinshark? The