আজ বুধবার (৫ আগস্ট) ১১ টার সময় বগুড়া গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক, সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী সদর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্ত আসামী এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর (৪২) কে, ঢাকা থেকে গ্রেফতার করার পর বগুড়া আদালতে তোলা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের নির্দেশক্রমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গত (২ আগস্ট) সদর থানায় দায়েরকৃত এজাহারে অভিযোগ করা হয় যে, অভিযুক্ত আসামী গাজী সালাউদ্দিন তানভীর তার ফেসবুক আইডি থেকে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্যর পোস্ট প্রকাশ করেন। পরে সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনগণের মধ্য বিরূপ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।অভিযুক্ত আসামীকে, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত, সদর, বগুড়া, মোঃ মেহেদী হাসানের আদালতে হাজির করা হয় পরে শুনানি শেষে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করা হয়।


