![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১১:২০ এ.এম
এমপি আব্দুল আজিজের উদ্বোধনে গুরুদাসপুরে বিশসা হাট ভবনের যাত্রা শুরু
নাটোরের গুরুদাসপুর উপজেলায় সিআরএমআইডিপি প্রকল্পের আওতায় নির্মিত বিশসা হাট ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে এ হাট ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্না।
এ ছাড়া উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোরাপ আলী সরকার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুজ্জামান সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, গুরুদাসপুর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ইসরাফিল শেখ, রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদসহ খুবজীপুর ইউনিয়ন বিএনপি, স্থানীয় রাজনৌতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নির্মিত এ হাট ভবনটি স্থানীয় কৃষক, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। হাটের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্য বিপণনে সুবিধা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.