
খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভা শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোস্তাফা শফিকুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, মাস্টার আব্দুর রউফ, গোলাম রাব্বানী, নুরুল আমিন নাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আবুল বাশার, শেখ কওছার আলম, মাষ্টার অরবিন্দ কুমার মণ্ডল, ফরহাদ হোসেন, শাহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু , আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা, আজিজুল ইসলাম, আরিফুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।





