![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ৭:১৮ এ.এম
করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ—এই স্লোগানে কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের সার্বিক আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ জাফর ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হোসেন। কোটচাঁদপুর মডেল থানা প্রতিনিধি মোহাম্মদ মুজিবর রহমান।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ আজিজুর রহমান
জামায়াতে ইসলামীর পৌর মেয়র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম
এনসিপির অ্যাম্বাসেডর হৃদয় আহাম্মেদ
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপজেলা সমবায় বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদক সদস্য গণ।
বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সমবায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.