
আসন্ন ৭নং কলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় স্থানীয় রাজনীতি ও নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। নির্বাচনী প্রচার-প্রচারণায় গণসংযোগ জোরদার করেছেন মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও রাজনীতির সাথে সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মোঃ আলমগীর হোসেন (সাগর)।
তিনি ৭নং কলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এক বিশেষ সাক্ষাৎকারে জনাব মোঃ আলমগীর হোসেন (সাগর) জানান, তিনি একটি দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত, সৎ এবং আদর্শবান সমাজ উপহার দিতে চান। ইউনিয়নবাসীর সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমি দল-মত নির্বিশেষে ৭নং কলিয়া ইউনিয়নের প্রতিটি নাগরিকের পাশে থাকতে চাই। সামাজিক মর্যাদা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই ইউনিয়নকে একটি আধুনিক ও বসবাসযোগ্য মডেল ইউনিয়নে রূপান্তর করতে সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ প্রত্যাশী।”
স্থানীয় বাসিন্দাদের মতে, মোঃ আলমগীর হোসেন (সাগর) দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর অংশগ্রহণের ঘোষণায় কলিয়া ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।



