
ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাঁঠালিয়া থানা হলরুমে কাঁঠালিয়া থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিমা বিসর্জন এবং পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য উপস্থাপন করেন কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপপরিদর্শক (এসআই) মো. সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস (গৌরাঙ্গ) এবং সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উপজেলার প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক টিম মোতায়েন থাকবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের প্রত্যয় ব্যক্ত করেন



