প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১১:১৮ এ.এম
কাউখালীতে ৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের কাঠালিয়া ও নাংগুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষা, মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.