কাউখালীর বেতবুনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলার ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেতবুনিয়া বাজারের অগ্রজয়ী পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
বেতবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইসি মং মারমা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ সেলিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু জাফর, উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ কামাল তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বাদশাহ আলম, মোসাদ্দেক হোসেন দিলু ও মইনুল।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বেতবুনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পাইসি মং মারমা বলেন, “যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
প্রধান বক্তার বক্তব্যে সেলিম মাহমুদ সেলিম বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে সারা দেশের নেতাকর্মীরা দিনটিকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে স্মরণ করে আসছেন। বিগত সরকারের আমলে সারা দেশে যুবদলের অনেক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের ইতিহাস যুবদলের নেতাকর্মীদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”
আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের কার্যক্রম জোরদার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার