সিরজাজগঞ্জের কাজিপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল সোমবার সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ, কমিটির মূখ্য উপদেষ্টা সেলিম রেজা । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার । বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কাজিপুর ডিজিএম মাইদুল ইসলাম, অফিসার নুরুল হুদা তালুকদার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। এ সময় প্রধান অতিথি
বলেন,আগামী এস এস সি পরীক্ষা সুষ্ঠুভাবে নকল মুক্ত পরিবেশে সম্পাদনের জন্য করণীয়,
ঈদুল আজহা ঈদসুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন।কাজিপুরের বিভিন্ন সমস্যা বিশেষ করে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, চুরি- ডাকাতি বন্ধে উদ্যোগ নেওয়া,
ঈদকে ঘিরে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যান বাহনে অতিরিক্ত ভাড়া বন্ধে উদ্যোগ নেওয়া, রাতে পুলিশ টিমের টহল জোরদার করা, জ্বালানি ও ভোজ্য তেল কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ বন্ধ ও নিত্য পণ্যের দাম নিযন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, বালুবাহী পরিবহন চলাচলে নিয়মের আওতায় আনা, বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা জোরদার করা বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও ঈদ উপলক্ষে কোনো ধরনের গরু চুরি রোধ, সহিংসতা,আইন লঙ্ঘন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা ।কর্মকর্তাদের জনসেবা কে আরও জনবান্ধব করার বিষয়ে আলোকপাতকরেন । পরে অতিথিবৃন্দ হাসপাতালে ডাক্তারদের নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে সেবা দেওয়া ও বিনোদনের জন্য ক্যারাম বোর্ড বিতরণ করেন।




