প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১১:১৪ এ.এম
কালিয়াকৈরে হাইটেক সিটি থেকে তামার পাইপ-তার চুরি, গ্রেপ্তার ৬
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও তার চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে গত ১৯ আগস্ট ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়।
এ ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আল আমিন ওরফে বাবু (৩২), রবিউল ইসলাম ওরফে গাজী (২২), সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩)।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার ও ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় ছয়জনকে আজ ২৪ আগষ্ট দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.