কালীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও রেজওয়ানা নাহিদ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। উৎসব চলাকালে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন