কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। গতকাল ১৯ অক্টোবর ১১.৩০ মিনিট রাতে তাঁরা নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার বিশ্বাস ও তাঁর পরিবার এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। পাশাপাশি উৎসব চলাকালে যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

এদিকে, দিনের মধ্যভাগে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করা হয়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করা হয়।

এ ছাড়া উপজেলার কোলা ইউনিয়নে গাছিদের মাঝে খেজুরের চারা বিতরণ করা হয়েছে। খেজুরগাছের সংখ্যা বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় উৎপাদনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সিংড়া স্মার্ট প্রেসক্লাবে বই উপহার দিলেন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা সংগঠন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে