![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ১১:১২ এ.এম
কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, পলাতক ২
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুইজন আসামী পালিয়ে যায়। সোমবার (৪ মে ২০২৬) রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় ওয়াহিদ প্রধানের বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ ফাহমিদ শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট (ওজন ৫ গ্রাম), যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ শাহাদাত হোসেন রবিন (৩৫) নামে অপর এক আসামী পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই শামীম শেখের ওপর। মামলা নং-৫, জি আর নং-১৪২, তারিখ ৪ মে ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
অপরদিকে, একই দিনে রাত ৭টা ২০ মিনিটে কালীগঞ্জ থানাধীন বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম), যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মনির (৩৫) নামে আরও এক আসামী পলাতক রয়েছে।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইনছান মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই আসলাম খান পিপিএমকে। মামলা নং-৬, জি আর নং-১৪৩, তারিখ ৫ মে ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.