![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১১:৫৪ এ.এম
কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে অভিযান: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) বাশাইর বাজার, জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১টি মামলায় খলাপাড়া এলাকার খোশেদ আলম (৪৮), পিতা জয়নাল আবেদিনকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন “রাষ্ট্র” এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাক..........................
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.