ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শেখ আশিকুজ্জামান (২৮), পিতা মৃত শেখ বদিউজ্জামান, সাং নিশ্চিন্তপুর এবং ফিরোজ আহম্মেদ (৫৫), পিতা মৃত ইসাহাক আলী, সাং নলভাঙা, উভয়ই কালীগঞ্জ, ঝিনাইদহের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শেখ আশিকুজ্জামানকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেন। অপরদিকে এসআই মোস্তাক আহাম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফিরোজ আহম্মেদকে নলভাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর বিভিন্ন ধারায় কালীগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তদন্তসংশ্লিষ্ট সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তারি অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।