কাহালুতে জনতা ৭১ টিভির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া কাহালুতে অনলাইন গণমাধ্যম জনতা ৭১ টিভি–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ রমজান) সন্ধ্যায় কাহালু উপজেলার মাইসা হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জনতা ৭১ টিভির সম্পাদক মোরশেদুল ইসলাম রবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এস এম রুবেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার নরহট্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ ফজলিল হক, কাহালু প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক কুতুব শাহাবুদ্দিন বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিনিয়র সাংবাদিক দৌলত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ৭১ টিভির নির্বাহী সম্পাদক আবু সাঈদ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও পেশাজীবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন