বগুড়ার কাহালুতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এ এস আই মোঃ মোজাম্মেল হক ড্রাইভার কনষ্টেবল শরিফুল ইসলাম ও একটি চৌকস আভিযানিক টিম আজ ই-১৯ এপ্রিল মঙ্গলবার ভোর ০৫:৪৫ ঘটিকার সময় তথ্যপ্রযুক্তির লোকেশনে, আসামি ১। মোসাঃ বিউটি বেগম(৫৫), স্বামীঃ মৃতঃ বাদল ফকির, ২। মোসাঃ মুন্নী খাতুন(২৫), স্বামীঃ মোঃ বেলাল হোসেন, উভয় সাং- সাঘাটিয়া নয়াপাড়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া, ৩।মোঃ আলমগীর শেখ(৫২), পিতাঃ মৃতঃ ফাজেল শেখ, সাং- লোহাইড়, থানাঃ মুকসেদপুর,জেলাঃ গোপালগঞ্জ, বর্তমান সাং-সাঘাটিয়া নয়াপাড়া থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া শশুর মৃতঃ বাদল ফকির, ৪। মোঃ আব্দুল ওহাব (৪০), পিতাঃ মৃতঃ মোকছেদ আলী, সাং-সাঘাটিয়া পৌরপাড়া,থানাঃ কাহালু, জেলাঃ বগুড়াদেরকে ০৮ (আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করেছেন। আসামি দের বিরুদ্ধে কাহালু থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামেদের বগুড়া কোট হাজুতে প্রেরন করেছে।




