![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৫:৪০ এ.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে নুসাইবা (২) আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এই ঘটনা ঘটে।
নুসাইবা ওই এলাকার সিদ্দিক হোসেনের মেয়ে ও আদিবা পার্শ্ববর্তী হোসেনপুরের শফিকের মেয়ে। তারা সম্পর্কে মামাতো - ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকের স্ত্রী মরিয়ম বেশির ভাগ সময় বাবার বাড়িতে থেকে পার্শ্ববর্তী এলাকার ডেল্টা ফার্মাতে চাকরি করেন, সকালে ঘুম থেকে জেগে আদিবা তার মামাতো বোন নুসাইবার সঙ্গে বাড়ির সামনে ডোবার পাশে খেলছিল। খেলার একপর্যায়ে দুজনেই ডোবায় পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.