কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসম্রাট আলআমিন ও তার সহযোগী মন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ইয়াবা এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।
রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামের আল আমিনের দোচালা টিনের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এ সময় আল আমিন ও মোঃ মন্টু পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ও দেখানো মতে তাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা, কড়াত লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র এবং দুটি ওয়াকিটকি সেট এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ এস এম আরিফ বলেন, তাদের বিরুদ্ধে ০১টি অস্ত্র আইনের ও মাদক আইনের একটি মামলার রুজ করা হয়েছে।




