কিশোরগঞ্জে পহেলা বৈশাখে পাকুন্দিয়ায় ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে কেন্দ্র করে  অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধান কর্তন উৎসব।
  মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় আনুষ্ঠানিকভাবে  কৃষকের বোর ধান কর্তনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। গ্রামীণ জনপদের কৃষক, কৃষাণী পহেলা বৈশাখের প্রাণবন্ত এই আয়োজন যেন নতুন বছরের সূচনাকে আরও আনন্দমুখর করে তুলেছে।
পহেলা বৈশাখকে ধান কর্তন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উৎসবের উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এসময় ধান কর্তন অনুষ্ঠানে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো.কামাল উদ্দিন, মো.এরফান উদ্দিন, এমদাদুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আমিনুল হক জর্জ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ধান কর্তন উৎসবে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন