
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশে কুমিল্লা জেলার ১৮ টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানার এলাকার বিভিন্ন স্থানে, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে ওই সব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এই অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ৬২৪ জনকে জন্য আটক করা হয়েছে।
তাদের পূর্বের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোর গ্যাং এর সদস্যরা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান।





