কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৮ মে সোমবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ আমাগন্ডা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে সপুয়া বাজার এলাকায় মো. ফাহাদ মিয়ার একটি ফার্নিচার দোকানের পিছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে গাঁজা মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে পলাতক আসামি মো. ফাহাদ মিয়া (২৮), পিতা মো. কামাল মিয়া, গ্রাম নোয়াপুর, থানা চৌদ্দগ্রাম, কুমিল্লার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




