বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সমাবেশ ও গণমিছিল করেছে ১১দলীয় জোট। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশে উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় সহ-সভাপতি সুফিয়ান রায়হান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, উপজেলা শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের ১১দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজশাহীতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও গণসমাবেশ

ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে রাজশাহী