![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:১৩ পি.এম
কুমিল্লা চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতায় চিঠি বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নে মাদক প্রতিরোধে স্টেক হোল্ডারদের মাঝে সচেতনতামূলক চিঠি বিতরণ করেছে মানবাধিকার ও সমাজকর্মী মোহাম্মদ আল আমিন রাসেল। বুধবার চিওড়া কাজীর বাজারে মাদক বিরোধী কমিটির পক্ষে ৭৭০টি চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা হুমায়ন কবির মজুমদার খবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী সাইদুল হক রিপন, সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী জহিরুল কাইয়ুম ভুঁইয়া শাহীন, ব্যবসায়ী আবদুস সাত্তার, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহসহ কিশোর ও যুব সমাজের নেতৃবৃন্দ।
মানবাধিকার ও সমাজকর্মী মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, সমাজের সকল স্তরে মাদক গ্রাস করেছে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা চিওড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, প্রতিটি বাজারের ব্যবসায়ী, সাতটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি দাখিল মাদরাসা, একটি আলিম মাদরাসা, একটি ফাযিল মাদরাসা, একটি সরকারি ডিগ্রি কলেজ, তেরটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ এবং শিক্ষকমন্ডলী, প্রত্যেক গ্রামের মসজিদের ইমাম-খতিব, এনজিও সংস্থার কর্মকর্তার নিকট মাদকবিরোধী সচেতনতামূলক চিঠি বিতরণ করেছি। যাতে চিঠি পড়ে নিজের সন্তান বা প্রতিবেশিকে মাদক প্রতিরোধে সচেতন করতে পারে।
উদ্বোধন শেষে কিশোর ও যুব সমাজের নেতৃবৃন্দ চিওড়া কাজীর বাজার ও ধোড়করা বাজারের ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক চিঠি বিতরণ করেন। বৃহস্পতিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শুক্রবার ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের মসজিদের ইমাম ও খতিবের মাঝে চিঠি বিতরণ করা হবে। ইউনিক এ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.