![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৮:৫৭ এ.এম
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিউজ করা কালীন দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িত ১মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কালের কণ্ঠ প্রতিনিধিসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকায় দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কবির হোসেন (৩৫) উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ১০টি মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেসে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক (বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি) আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তারা সেখান থেকে বেরিয়ে আসার সময় আবারও হামলা করা হয় এবং এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলা দুপুর ২টার দিকে কবির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.